বাংলাদেশ পুলিশ হেডকোয়াটাস, ঢাকায় চাকরি।
পদ সংখ্যা-২২ জন । 

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে নিয়োগ বিজ্ঞপ্তি ।বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ । পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা নিম্নবর্ণিত শূন্য পদ সমূহ পূরণের নিমিত্তে নিম্নলিখিত জেলা ব্যতীত বাংলাদেশের অন্যান্য সকল জেলায় নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা হয়েছে ।

CIRCULAR টি পেতে নিচে যান।

এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।

পদ সংখ্যা–৫৫জন ।
আবেদনের শুরুর তারিখ 25-02- 2020  
আবেদনের শেষ তারিখ 24 -03- 2020।

পদের নামঃ সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ।
পদ সংখ্যাঃ ২ টি । 
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা ।
গ্রেডঃ ১৪ 
বয়স সীমাঃ 
  • সাধারণ কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ হতে ৩০ বছর ।
  • মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮ হতে ৩২ বছর । তবে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়স  ১৮ হতে ৩০ বছর । 
  • বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য । 
শিক্ষাগত যোগ্যতাঃ 
  • কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি ।
  • সাঁটলিপি লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ বাংলায় ৪৫ শব্দ হতে হবে । 
  • কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে Word Processing/ Data Entry  ও Typing এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ হতে হবে ।
পদের নামঃ পরিসংখ্যান সহকারী ।
পদ সংখ্যাঃ ১ টি । 
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা ।
গ্রেডঃ ১৪ 
বয়স সীমাঃ 
  • সাধারণ কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ হতে ৩০ বছর ।
  • মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮ হতে ৩২ বছর । তবে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়স  ১৮ হতে ৩০ বছর । 
শিক্ষাগত যোগ্যতাঃ 
  • কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিষয়সহ স্নাতক ডিগ্রি ।

পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ।
পদ সংখ্যাঃ ১৯ টি । 
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা ।
গ্রেডঃ ১৬ 
বয়স সীমাঃ 
  • সাধারণ কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ হতে ৩০ বছর ।
  • মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ১৮ হতে ৩২ বছর । তবে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়স  ১৮ হতে ৩০ বছর । 
  • বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য । 
শিক্ষাগত যোগ্যতাঃ 
  • কোন স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
  • কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে Word Processing/ Data Entry  ও Typing এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ হতে হবে ।


পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://phqcr.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবে।  

আবেদনের শর্ত ও নিয়মাবলীঃ
  1. বয়স: আগামী ০১-০২-২০২০ খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়স সীমা ১৮- ৩০ বছর  হতে হবে ।তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর ।তবে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়স  ১৮ হতে ৩০ বছর ।কোনক্রমে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না 
  2.  আগ্রহী প্রার্থীগণ http://phqcr.teletalk.com.bd এই ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন ।ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশ মোতাবেক ফরম পূরণ করতে হবে।
  3. নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি-বিধান প্রতিপালিত হবে।।
  4. আবেদনের সময়সীমাঃ
    •  অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 25-02- 2020 সকাল ১০টা হতে
    •  অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 24 -03- 2020 ইং বিকাল ৪ টা পর্যন্ত
    •  উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন SUBMIT এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস (SMS) এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এসএমএসটা অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে করতে হবে।  
  5.  অনলাইনে আবেদনপত্রের প্রার্থিতার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০) PIXEL এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০) PIXEL স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB এর মধ্যে হতে হবে।
  6. অনলাইনে আবেদনপত্র পূরণ কৃত তথ্য যেহেতু পরবর্তী সময় সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই প্রণীত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
  7.  প্রার্থী অনলাইনে প্রকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
  8. এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান ঃ
    • অনলাইনে আবেদনপত্র (Application form) যথাযথভাবে পূরণ করে নির্দেশমতো ছবি এবং Signature আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবি সহ Application দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে  প্রার্থী একটি USER ID, ছবি এবং স্বাক্ষর যুক্ত একটি Application   কপি দেখতে পাবেন ।উক্ত Application কপি প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষন করবেন।Application এ তে একটি USER ID নম্বর দেওয়া থাকবে এবং USER ID নম্বর ব্যবহার করে পরবর্তী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন ( teletalk pre paide) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটা এসএমএস করে ক্রমিক নং ১ থেকে ৩ এ বর্ণিত পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ ১০০, টাকা টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ১২টাকা মোট ১১২ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না ।
      • প্রথম SMS: PHQCR<SPACE>USER ID           Send to 16222 
      • Example: PHQCR ABCDEFG                           Send to 16222 
      •  Reply :MD MUZAHID, Tk 112 will be charged as application fee.Your PIN is 123456789.To pay fee Type PHQCR<SPACE>YES<SPACE>PIN     Send to 16222 
      •  SMS 2: PHQCR<SPACE>YES<SPACE>PIN     Send to 16222 
      •  Example: PHQCR YES 123456789     Send to 16222 
      • Reply: Congratulation MD MUZAHID, payment completed succeessfully for PHQCR FOR xxxxxxxxxx USER ID is (ABCDEF) and password (xxxxxxxx)
  9. প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http://phqcr.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে ।অনলাইনে আবেদনপত্র প্রাপ্তির প্রদত্ত মোবাইলফোন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি উক্ত নম্বরটা সার্বক্ষণিক সচল রাখা ,SMS দেখা  এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়।
  10. SMS এ USER ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার ,পদের নাম, ছবি , পরীক্ষার তারিখ সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী রঙিন প্রিন্ট ডাউনলোড  করে নিবেন ।প্রার্থী এই প্রবেশপত্র টি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
  11. প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কেবলমাত্র মৌখিক পরীক্ষায় পরীক্ষার জন্য নির্ধারিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক কপি সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং সকল সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে।
    •  ক) সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি।
    •  খ) চাকরির আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা ,নিজ জেলা ও জাতীয়তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/ কাউন্সিলর (নিজ জেলা) জাতীয়তা সনদপত্র মূল বা সত্যায়িত কপি।
    •  গ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
    • মুক্তিযোদ্ধার সন্তান সন্তানদের সন্তান কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধা শহীদ সম্পর্কিত বিষয় মেয়র-কাউন্সিলর ইউপি চেয়ারম্যান এর সনদপত্র সংযুক্ত করতে হবে।
    •  চ) ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
  12. শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ-নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন 
    • USER ID জানা থাকলে   PHQCR<SPACE>HELP<SPACE>USER<SPACE>USER ID       & SEND TO 16222 ,Example :  PHQCR HELP USER ABCDEF
    • PIN নাম্বার জানা থাকলে   PHQCR<SPACE>HELP<SPACE>PIN<SPACE>123456789       & SEND TO 16222 ,Example :  PHQCR HELP PIN 123456789 
  13. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন সংশোধন ও পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।
  14. প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেয়া হবে না।
  15. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।


এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।

Post a Comment

Previous Post Next Post