CIRCULAR টি পেতে নিচে যান।
এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।
পদ সংখ্যা–১০ জন ।
আবেদনের শুরুর তারিখ ২৯/১০/২০২০ ।
আবেদনের শেষ তারিখ ২৯/১১/২০২০ ।
পদের নামঃ- সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ।
পদ সংখ্যাঃ- ৩ টি ।
পদের ধরনঃ-অস্থায়ী ।
বেতনঃ- ১০২০০ - ২৪৬৮০ টাকা ।
প্রয়োজনীয় যোগ্যতাঃ-
- কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
- শর্ট হ্যান্ড এর সর্বনিন্ম গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ৫০ শব্দ
- এছাড়া কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে Word Processing, Data Entry ও Typing - এ গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজী প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ ।
পদের নামঃ- মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ।
পদ সংখ্যাঃ- ৫ টি ।
পদের ধরনঃ-অস্থায়ী ।
বেতনঃ- ১০২০০ - ২৪৬৮০ টাকা ।
প্রয়োজনীয় যোগ্যতাঃ-
- কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
- কোন স্বীকৃত বোর্ডের অনুমোদিত অটোমোবাইল / অটোমোটিভ ট্রেড এ কারিগরি বৃত্তিমূলক দ্বিতীয় পর্ব উর্ত্তীন্ন ।
- কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ।
পদের নামঃ- রেকর্ড কিপার ।
পদ সংখ্যাঃ- ০১ টি ।
পদের ধরনঃ-অস্থায়ী ।
বেতনঃ- ৯৩০০ - ২৪৬৮০ টাকা ।
প্রয়োজনীয় যোগ্যতাঃ-
- কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
- কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ।
পদের নামঃ- অফিস সহায়ক ।
পদ সংখ্যাঃ- ০১ টি ।
পদের ধরনঃ-অস্থায়ী ।
বেতনঃ- ৮২৫০ - ২০০১০ টাকা ।
প্রয়োজনীয় যোগ্যতাঃ-
- কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
ক্রমিক নং ১ হতে ৩ পর্যন্ত পদের জন্য যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই
মানিকগঞ্জ , মুন্সিগঞ্জ , নরসিংদী ,ফরিদপুর , গোপালগঞ্জ , মাদারীপুর , শরীয়তপুর , কিশোরগঞ্জ ,টাঙ্গাইল , জামালপুর , নেত্রকোনা , শেরপুর , খাগড়াছড়ি , নোয়াখালী , ফেনী , লক্ষ্মীপুর , নওগাঁ , পাবনা , লালমনিরহাট , পঞ্চগড় ,বাগেরহাট , সাতক্ষীরা , যশোর , নড়াইল , ঝিনাইদহ , মাগুরা , কুষ্টিয়া , পিরোজপুর , ঝালকাঠি , পটুয়াখালী , এবং
ক্রমিক নং ০৪ পদের জন্য যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই
মানিকগঞ্জ , নরসিংদী , গোপালগঞ্জ , রাজবাড়ী , শরীয়তপুর , নেত্রকোনা , নোয়াখালী , চাঁদপুর , বগুড়া , পাবনা , kurigram , lalmonirhat , খুলনা , বাগেরহাট , সাতক্ষীরা , নড়াইল , ঝিনাইদহ , চুয়াডাঙ্গা , মেহেরপুর ,সিলেট , বরিশাল , পিরোজপুর , ভোলা , পটুয়াখালী , বরগুনা ,
- আবেদনকারীর বয়স ২৫/০৩/২০২০ খ্রিস্টাব্দে তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে । তবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য ।
- সরকারি / আধা-সরকারি /স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ পূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতি পত্র প্রদর্শন করতে হবে ।
- আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনরূপ অসত্য বিবারণ বা ভুল তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল , মিথ্যা , ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে । এমনকি আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হইবে এবং ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । চাকরি পরেও যে কোন পর্যায়ে তার সনদপত্র প্রদত্ত তথ্য অসত্য প্রমাণিত হলে চাকরি থেকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে কর্তৃপক্ষ সকল ক্ষমতা সংরক্ষণ করে ।
- লিখিত পরীক্ষায় এবং প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় উর্ত্তীন্নের পর মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অনলাইনে দাখিলকৃত Application Form এর প্রিন্ট কপি সহ নিম্নোক্ত পত্র দাখিল করতে হবে;
- প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই (02) কপি রঙিন ছবি ।
- প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি ,জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ,অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি (যদি থাকে )ও কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে ।
- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / পৌরসভার মেয়র / সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের সার্টিফিকেটের কপি জমা দিতে হবে ।
- প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদ পত্রের সত্যায়িত কপি , মুক্তিযোদ্ধা সরকারি গেজেটেড কর্মকর্তাদের সত্যায়িত কপি ও পৌরসভার মেয়র / সিটি কর্পোরেশনের কাউন্সিলর / ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্ক বিষয়টি উল্লেখ পূর্বক প্রদত্ত সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
- এতিম , প্রতিবন্ধী , আনসার ও ভিডিপি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ পত্রের মূল কপি প্রদর্শনসহ সত্যায়িত কপি দাখিল করতে হবে ।
- পদ পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ-এর বিদ্যমান নিয়োগ বিধি শূন্য পদ পুরাণ সংক্রান্ত সরকারের যাবতীয় বিদ্যমান বিধি-বিধান বা আদেশ এবং পরবর্তী ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান যথাযথভাবে পালন বা অনুসরণ করা হবে ।
- কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রম এর আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন বা বাতিল এবং পদের সংখ্যা রাস বা বৃদ্ধি সংরক্ষণ করে । নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।
- শারীরিক প্রতিবন্ধী ও এতিম কোটার উপযুক্ত যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
- এ নিয়োগ বিজ্ঞপ্তি , লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য এবং এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যেকোন পরিবর্তন বা সংশোধন (যদি থাকে ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর ওয়েবসাইটে (www.brta.gov.bd.com ) পাওয়া যাবে ।
- নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোন প্রকার যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না । পথ গুলো বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে সৃজনকৃত , তবে পদগুলো স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে ।
- নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে ।
এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।
আবেদনের নিয়মাবলী নিয়োগ সংক্রান্ত শর্তাবলী
- আগ্রহী প্রার্থীগণ http://brta.teletalk.com.bd এই ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন ।ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশ মোতাবেক ফরম পূরণ করতে হবে।
- নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি-বিধান প্রতিপালিত হবে।
- আবেদনকারীর বয়স ২৫-০৩-২০২০ তারিখ ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । শুধু মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ৩২ বছর । বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ।
- আবেদনের সময়সীমাঃ
- অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 29/10/2020 সকাল 10 টা হতে।
- অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 29/11/2020 ইং বিকাল 5 টা পর্যন্ত।
- উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন SUBMIT এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস (SMS) এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এসএমএসটা অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে করতে হবে।
- অনলাইনে আবেদনপত্রের প্রার্থিতার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০) PIXEL এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০) PIXEL স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB এর মধ্যে হতে হবে।
- অনলাইনে আবেদনপত্র পূরণ কৃত তথ্য যেহেতু পরবর্তী সময় সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই প্রণীত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
- প্রার্থী অনলাইনে প্রকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
- এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান ঃ
- অনলাইনে আবেদনপত্র (Application form) যথাযথভাবে পূরণ করে নির্দেশমতো ছবি এবং Signature আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবি সহ Application দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি USER ID, ছবি এবং স্বাক্ষর যুক্ত একটি Application কপি দেখতে পাবেন ।উক্ত Application কপি প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষন করবেন।Application এ তে একটি USER ID নম্বর দেওয়া থাকবে এবং USER ID নম্বর ব্যবহার করে পরবর্তী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন ( teletalk pre paide) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটা এসএমএস করে ক্রমিক নং ১ থেকে ৩ এ বর্ণিত পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ ১০০, টাকা টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ১২টাকা মোট ১১২ টাকা এবং ক্রমিক নং ৪ এ বর্ণিত পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ ৫০, টাকা টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ৬টাকা মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না ।
- প্রথম SMS: BRTA<SPACE>USER ID Send to 16222
- Example: BRTA ABCDEFG Send to 16222
- Reply :MD MUZAHID, Tk 112 will be charged as application fee. Your PIN is 123456789.To pay fee Type BRTA<SPACE>YES<SPACE>PIN Send to 16222
- SMS 2: BRTA<SPACE>YES<SPACE>PIN Send to 16222
- Example: BRTA YES 123456789 Send to 16222
- Reply: Congratulation MD MUZAHID, payment completed successfully for BRTA FOR xxxxxxxxxx USER ID is (ABCDEF) and password (xxxxxxxx)
- প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http://brta.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে ।অনলাইনে আবেদনপত্র প্রাপ্তির প্রদত্ত মোবাইলফোন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি উক্ত নম্বরটা সার্বক্ষণিক সচল রাখা ,SMS দেখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়।
- SMS এ USER ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার ,পদের নাম, ছবি , পরীক্ষার তারিখ সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী রঙিন প্রিন্ট ডাউনলোড করে নিবেন ।প্রার্থী এই প্রবেশপত্র টি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
- শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ-নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন
- USER ID জানা থাকলে BRTA<SPACE>HELP<SPACE>USER<SPACE>USER ID & SEND TO 16222 ,Example : BRTA HELP USER ABCDEF
- PIN নাম্বার জানা থাকলে BRTA<SPACE>HELP<SPACE>PIN<SPACE>123456789 & SEND TO 16222 ,Example : BRTA HELP PIN 123456789
- কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন সংশোধন ও পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।
- এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যেকোন পরিবর্তন (যদি থাকে ) অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে www.brta.gov.bd পাওয়া যাবে
এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।

Post a Comment