শক্তি ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি । শক্তি ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি 2020 । "শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন " একটি ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান যাজা১৯৯২ সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র্য বিমোচনের কাজ করে আসছে । সংস্থার মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সংস্থা নিম্নোক্ত পদের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করেছে । উল্লেখ্য যে , নির্বাচিতদের কে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সমগ্র দেশব্যাপী বিস্তৃত কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে । 

CIRCULAR টি পেতে নিচে যান।

এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।

পদ সংখ্যা–৫০ জন ।
আবেদনের শেষ তারিখ ১৪/১১/২০২০

পদের নামঃ- শাখা ব্যবস্থাপক ।
পদ সংখ্যাঃ-  ৫০ জন ।
বয়সঃ-  সর্বোচ্চ 40 বছর ।
মাসিক বেতন ও ভাতাদিঃ-
  • শিক্ষানবিশকালে  ২৯৩২০ টাকা থেকে ৩৫৩২০ টাকা ।
  • স্থায়ীকরণের পর ৩১৫৭৫ টাকা থেকে ৩৭৮৬১  টাকা ।
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক বা স্নাতকোত্তর 
অভিজ্ঞতাঃ- ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে  ।

অন্যান্য সুযোগ সুবিধা 
  • প্রতি ৫ বছর অন্তর প্রত্যেক কর্মী এককালীন ১,০০,০০০ (এক লক্ষ) টাকা করে স্টাফ রিটেনশন বোনাস পাবেন । এছাড়াও চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ( পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহে কর্মরতদের জন্য ) ক্ষেত্রে ১৫০০ থেকে ২৫০০  টাকা করে পাহাড়ি ভাতা প্রদান করা হবে ।
  • সংস্থার পলিসি অনুযায়ী বৈশাখী ভাতা , বছরে দুইটি উৎসব বোনাস সুবিধা । 
  • স্থায়ীকরণের পর সংস্থা পলিসি অনুযায়ী নির্ধারিত বেতন স্কেল , প্রভিডেন্ট ফান্ড , গ্রাচুয়িটি ও ইনক্রিমেন্ট ও  প্রমোশনের সুবিধা । 
  • কর্মীদের স্বাস্থ্য সুবিধাসহ দায়িত্বকালীন সময় দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ বহন করবে ।
  • সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময় মৃত্যুজনিত কারণে সকল কর্মীদের ক্ষেত্রে  ১০০০০০ (এক লক্ষ ) টাকা  পরিবারকে প্রদান করা হবে । 
  • নারী কর্মীদের জন্য মাতৃকালীন ছুটি ৬ (ছয় ) মাস এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃকালীন ৭ (সাতদিনের) 
  • কর্মীর সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির সুযোগ । 
  • সর্বোচ্চ কমিশনে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিক্যাল টেস্ট এর সুবিধা ।
  • সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মীদের মাসিক পারফরমেন্সের ভিত্তিতে ইনসেনটিভ সুবিধা । 
জামানতঃ নির্বাচিত প্রার্থীদের জামানত হিসাবে ২০০০০ টাকা  (সংস্থার পলিসি অনুযায়ী ফেরতযোগ্য ) এবং প্রশিক্ষণ ফি হিসেবে ৩০০০ টাকা জমা দিতে হবে ।

এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।
আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী 

  1. উল্লেখিত পদের  শিক্ষানবিশকাল ৬ মাস ।
  2. বর্তমানে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কর্মরত আছেন এমন কর্মীদের আবেদনই বিবেচনাযোগ্য ।
  3. আবেদনপত্রে বর্তমানে কর্মরত প্রতিষ্ঠান নাম , ঠিকানা ও ইমেইল (সার্বক্ষণিক চালু থাকে ) সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে । 
  4. মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে ।
  5. আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত , সদ্যতোলা দুই কপি রঙিন ছবি , সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার সনদ এবং রেফারেন্স হিসাবে আত্মীয় নন এমন দুজন ব্যক্তির নাম , পেশা ,ঠিকানা ও মোবাইল নম্বরসহ নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র আগামী ১৪  ই নভেম্বর ২০২০ ইংরেজি তারিখের মধ্যে পাঠাতে হবে ।
  6. খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে ।
  7. শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের কে নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে ।
  8.  নির্বাচিত প্রার্থীদের জীবনবৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে ।
  9. লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান ও সময় মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে ।

আবেদন পাঠানোর ঠিকানাঃ-

সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট , 
শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন 
বাড়ি নম্বর- ৪ , রোড নম্বর- ১ (মেইন রোড ) ,  ব্লক- এ , সেকশন- ১১ মিরপুর , পল্লবী ঢাকা - ১২১৬

নিজস্ব ওয়েবসাইত  www.shakti.org.bd/career

এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।

Post a Comment

Previous Post Next Post