CIRCULAR টি পেতে নিচে যান।
এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।
পদ সংখ্যা–৩৬ জন ।
আবেদনের শেষ তারিখ ০১/১২/২০২০
পদের নামঃ- নিরাপত্তা প্রহরী ।
পদ সংখ্যাঃ- ৩৬ টি ।
বেতনঃ- ৮২৫০ - ২০০১০ টাকা এবং অন্যান্য সুবিধা ।
বয়সঃ- ০১/১২/২০২০ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর
প্রয়োজনীয় যোগ্যতাঃ-
- কমপক্ষে অষ্টম শ্রেণী পাস
- অবশ্যই শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত হতে হবে
- পুলিশ এবং সেনাবাহিনীতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন
- আবেদনপত্রে প্রার্থীর নাম , পিতার ও মাতার নাম , স্থায়ী ও বর্তমান ঠিকানা ( মোবাইল বা ফোন নম্বর উল্লেখ সহ ) , জন্মতারিখ , নিজ জেলা , শিক্ষাগত যোগ্যতা , জাতীয় পরিচয় পত্রের অথবা জন্ম নিবন্ধন সনদ এর নম্বর , অভিজ্ঞতা উল্লেখ এবং তারিখ ও স্বাক্ষরসহ নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ
- সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ।
- জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি ।
- প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সার্টিফিকেট ।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ পত্রের সত্যায়িত ফটোকপি ।
- প্রার্থী যে জেলার বাসিন্দা সে সম্পর্কে নিজ স্থায়ী ঠিকানার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র /ওয়ার্ড কমিশনার অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে নাগরিক সনদপত্র ।
- "চেয়ারম্যান বিআরটিসি" পরিবহন ভবন ২১ রাজউক এভিনিউ , ঢাকা ১০০০ এর বরাবর যে কোন বাণিজ্যিক ব্যাংক হতে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার (অফেরৎযোগ্য) সংযুক্ত করতে হবে ।
- প্রার্থী মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনে উল্লেখসহ ঐ মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট , সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার জন্মতারিখের প্রমাণপত্র , মুক্তিবার্তা / গেজেটের কপি যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও সনদ পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে । মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে । এছাড়া অন্যান্য কোটায় আবেদন করলে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় প্রমাণাদিসহ উল্লেখ করতে হবে ।
- আবেদনপত্র আগামী ০১/১২/২০২০ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিম্নস্বাক্ষরকারী দপ্তরে কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগে পৌঁছাতে হবে । নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না । শূন্যপদ পূরণ সংক্রানত বিষয়ে সরকারের নির্ধারিত ও অপরাপর যাবতীয় বিধি-বিধান , আদেশ এবং আনুষ্ঠানিকতা যথাযথভাবে প্রতিপালন / অনুসরণ করা হবে ।
- খামের উপর পদের নাম ও প্রার্থীদের জেলার নাম উল্লেখ করতে হবে ।
- নিরাপত্তা প্রহরী পদে ইতোপূর্বে কর্পোরেশনের .০৮/০৬/২০১৭ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই ।
- কর্তৃপক্ষ পদের সংখ্যা রাস বা বৃদ্ধি বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে । নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।
এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।

Post a Comment