রূপালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি । রূপালী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2020 । ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য ভুক্ত রূপালী ব্যাংক লিমিটেড এ নিম্নবর্ণিত সংখ্যক শূন সমূহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী  নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।

CIRCULAR টি পেতে নিচে যান।

এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।

পদ সংখ্যা–৬০ জন ।
আবেদনের শেষ তারিখ ২০/১২/২০২০

পদের নামঃ- সিনিয়র অফিসার  (অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ) । 
Job ID No:-  
  • 10110 যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে । ভুল Job ID No ব্যবহার পূর্বক ফি জমা দিলে আবেদন সম্পন্ন হবে না এবং কোনক্রমেই সিস্টেম হতে জমাকৃত টাকা ফেরত পাওয়া যাবে না ।
পদ সংখ্যাঃ- ৬০ টি ।
বেতনঃ- 
  • জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা ২২০০০ - ২৩১০০ - ২৪২৬০.......-৪৮১২০ - ৫০৫৩০ - ৫৩০৬০ স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী ও অন্যান্য সুবিধা ।
শিক্ষাগত যোগ্যতাঃ- 
  • যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা ইঞ্জিনিয়ারিংকম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ।
  • শিক্ষাজীবনে কোন পর্যায়ে তৃতীয় শ্রেণি / বিভাগ গ্রহণযোগ্য হবে না ।
  • প্রার্থীকে Aptitude Test এবং প্রোগ্রামিংসহ ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।
  • কোন স্বীকৃত পেশাদার (Professional ) কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে ।
বয়সঃ ০১/০৭/২০২৯ তারিখে 
  • মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর ।
  • মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর ।
আবেদনপত্র পূরণে ও ফি প্রদানের শেষ তারিখ ও সময়ঃ- ২০/১২/২০২০  তারিখ ১১ টা ৫৯ মিনিট । 
Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময়ঃ-এর০৬/১২/২০২০ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট  ।

আবেদন ফি এর পরিমাণঃ পরীক্ষার ফি অফারেরযোগ্য ২০০ টাকা । যা ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর Payment Gateway "রকেট" এর  মাধ্যমে প্রদান করতে হবে 


এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।

আবেদন পদ্ধতি 
  1. Online Application Form:- শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এর  Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে । অনলাইনে আবেদন দাখিলের সময় ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে 
  2. প্রার্থীর বিবরণঃ- প্রার্থীর নাম , পিতা ও মাতার নাম , এসএসসি অথবা সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইনে আবেদনে ঠিক সে ভাবে লিখতে হবে ।
  3. প্রার্থী স্থায়ী ঠিকানাঃ- প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / পৌরসভার মেয়র / ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে । তবে অবিবাহিত মহিলা প্রার্থী আবেদন দাখিলের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকুলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন ।
  4. ছবি (Photo):- বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইতঃপূর্বে  আবেদনকৃত প্রার্থীগণ বিদ্যমান ছবি ব্যবহার করে আবেদন করতে পারবেন । তবে নতুন প্রার্থীকে অবশ্যই Online Application Form এর নির্ধারিত স্থানে ৬০০ X ৬০০ pixel এর কম বা বেশি নয় এবং File Size 100KB এর বেশি নয় এরূপ ৩ মাস পূর্বে তোলা রঙিন ছবি (White Background ) Scan করে আপলোড করতে হবে । ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না ।  সাদাকাল  এবং Informal ছবি গ্রহন যোগ্য হবেনা ।
  5. স্বাক্ষরঃ- Online Application Form এর নির্ধারিত স্থানে ৩০০ X ৮০ pixe এর কম বা বেশি নয় এবং File Size 60KB এর বেশি নয় এরূপ প্রার্থীর  নিজের স্বাক্ষর Scan করে আপলোড করতে হবে । আপলোডকৃত প্রার্থীর স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে প্রদত্ত হতে হবে । 
  6. অর্জিত ডিগ্রীর ফলাফলের তারিখঃ- Online Application Form এর নির্ধারিত ঘরে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রীর ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে ।
  7.  বিদেশি ডিগ্রীধারি প্রার্থীঃ- 'O'  Level ও 'A' Level পাস হলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ( Equivalent Certificate )  এবং বিদেশী বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রীপ্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় / বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন / শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট ( Equivalent Certificate ) অনুযায়ী ডিগ্রি ও ফলাফল এর ( শ্রেণী /বিভাগ / জিপিএ / সিজিপিএ উল্লেখসহ ) তথ্য মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উপস্থাপন করতে হবে । অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না ।
  8.  CV ID No গ্রহণঃ- বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইতোপূর্বে আবেদনকৃত প্রার্থীদের বিদ্যমান CV ID No এবং পাসওয়ার্ড ব্যবহার করে Online Application Form পূরণ করতে হবে । নতুন আবেদনকারীগণ ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এর মাধ্যমে Online Application Form এর প্রয়োজনীয় ঘরগুলো পূরণ করলে একটি CV ID No এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন । প্রাপ্ত CV ID No এর প্রথম অংশ [ হাইফেন (-) এর পূর্বের অংশ ] আবেদন ফি প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হবে ।
  9. আবেদন ফি প্রদান পদ্ধতিঃ- আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে (https://erecruitment.bb.org.bd/onlineapp/rocketpreepay.pdf) ওয়েবসাইটটি ভিজিট করতে হবে । প্রিপেইড পদ্ধতিতে একজন আবেদনকারী এজেন্ট অথবা নিজ একাউন্টের মাধ্যমে নির্ধারিত Job ID No এবং প্রার্থী CV ID No এর প্রথম অংশ [ হাইফেন (-) এর পূর্বের অংশ ] এর বিপরীতে আবেদন ফি প্রদান করবেন । আবেদন ফি প্রদান করলে প্রার্থী জমাকৃত ফি এর বিপরীতে একটি Txn ID নম্বর পাবেন ।
  10. Tracking page সংগ্রহঃ- ফি প্রদানের পর বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে  সংরক্ষিত প্রার্থীর Online Application Form এর নির্ধারিত ঘরে Txn ID নম্বরটি বসালে ফি প্রদান এর Verification এর সাপেক্ষে তাকে একটি Tracking ID No প্রদান করা হবে । Tracking ID No প্রাপ্ত হলে প্রার্থীর আবেদন যথাযথ ভাবে সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে । Tracking ID No সম্বলিত Tracking page টি ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রিন্ট করে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে ।  কোনো অবস্থাতেই Tracking page এর ডুপ্লিকেট কপি সরবরাহ করা হবে না ।
  11. Online Application Form এ প্রার্থীর নাম , পিতা ও মাতার নাম , স্থায়ী জেলা , জন্ম তারিখ , ছবি , স্বাক্ষরসহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে । Online Application Form এ প্রদত্ত সার্বিক তথ্য , ছবি , স্বাক্ষর ইত্যাদি Verification সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে ।
  12. প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে উল্লেখ্য , প্রার্থীদের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ হতে SMS /E-mail/Phone/ পত্র প্রেরণ মাধ্যমে কোন প্রকার যোগাযোগ করা হবে না । 
  13. প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে । 
  14. প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোন কাগজপত্র প্রেরণ করতে হবেনা । লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে অনলাইনে আবেদনের প্রদত্ত প্রতিটি তত্ত্বের সাপেক্ষে যথাযথ সনদ /প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন জমা প্রদান করতে হবে । অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম  এ প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ে কোন Substantive ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না । তাছাড়া মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুতকালে কোন প্রকার ত্রুটি পরিলক্ষিত হলেও প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না ।
  15.  চাকুরীরত প্রার্থীগন নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমোদনের কপি প্রদর্শন করতে হবে ।
  16. নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে ।
  17. রূপালী ব্যাংক লিমিটেড প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে ।
  18. বিশেষ দ্রষ্টব্যঃ- শেষ তারিখ  ও সময় এর জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র পূরণ ও নির্ধারিত ফি প্রদানে কর্তন হার্ডকপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে ।
এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।













Post a Comment

Previous Post Next Post