CIRCULAR টি পেতে নিচে যান।
এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।
আবেদনের শেষ তারিখ ২৭/১২/২০২০
পদের নামঃ- হিসাবরক্ষক ।
পদ সংখ্যাঃ- ০১ টি ।
বেতনঃ- ১৯৩০০ টাকা ।
গ্রেডঃ- ১৩
বয়সঃ- ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত ।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ-
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে কমপক্ষে স্নাতক ।
- হিসাবরক্ষণে সহায়ক এমএস ওয়ার্ড , এক্সেল , পাওয়ার পয়েন্ট জানা থাকতে হবে ।
- পাবলিক প্রকিউরমেন্ট , সরকারি অডিট ব্যবস্থা ও আইডিএ ফিন্যান্স সিস্টেম সম্পর্কে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে ।
- একাউন্টিং বা ফিনান্স এর কাজে কমপক্ষে ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
- অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য ।
পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ।
পদ সংখ্যাঃ- ০১ টি ।
বেতনঃ- ১৮৩০০ টাকা ।
গ্রেডঃ- ১৪
বয়সঃ- ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত ।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ-
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক ।
- এমএস ওয়ার্ড , এক্সেল , পাওয়ার পয়েন্ট ইত্যাদির মাধ্যমে চিঠিপত্র , রিপোর্ট তৈরি , অন্যান্য দলিলাদি প্রস্তুত করার অভিজ্ঞতা থাকতে হবে ।
- অফিস সেক্রেটারিয়াল কাজে কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে । ।
- অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য ।
এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।
নিয়োগের শর্তাবলী
- আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সরকতার রেজিস্টার্ড ডাকযোগে প্রকল্প পরিচালক, "কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতিকরণ প্রকল্প " কক্ষ নং-৭২৮ , ৭ম তলা ( মধ্য বিল্ডিং ) , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , খামারবাড়ি , ফার্মগেট , ধাকা-১২১৫ এর বরাবর আগামী ২৭/১২/২০২০ খ্রিস্টাব্দ বিকাল ৫ঃ০০ ঘটিকার মধ্যে পৌঁছাতে হবে । অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না । নির্ধারিত তারিখ ও সময়ে পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না
- আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে ।
- সকল শিক্ষাগত যোগ্যতার মূল / সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি ।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ০৪ কপি রঙিন ছবি
- প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি ।
- সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান / পৌরসভার মেয়র / সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ পত্রের মূল কপি ।
- জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি
- কম্পিউটার ব্যবহার ও ডাটা এন্ট্রি টাইপিং শিক্ষার বিষয়ে অনুমোদিত প্রতিষ্ঠানের সনদপত্র এবং অভিজ্ঞতা ( যদি থাকে ) সনদ পত্রের সত্যায়িত ফটোকপি ।
- মুক্তিযোদ্ধা কোটায় আবেদন এর ক্ষেত্রে অবশ্যই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সনদ পত্রের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও পুত্র কন্যার পুত্র কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান / পৌরসভার মেয়র । সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি ।
- এতিমখানার ও শারীরিক প্রতিবন্ধী / ক্ষুদ্র নৃগোষ্ঠী / গ্রাম প্রতিরক্ষা ও আনসার বাহিনীর সদস্যদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি ।
- প্রার্থীকে আবেদনপত্র প্রেরণের খামের উপর পদের নাম , কোটা (প্রযোজ্য ক্ষেত্রে ) ও নিজ জেলা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে । আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা (যে ঠিকানায় ইন্টারভিউ কার্ড পেতে উচ্ছুক ) উল্লেখ করে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট সম্বলিত ৯.৫ X ৪.৫ ইঞ্চি সাইজের ফেরত খাম সংযুক্ত করতে হবে ।
- আবেদনকারীর বয়স .২৭/১২/২০২০ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে । মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা বা পুত্র-কন্যার পুত্র-কন্যা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে । বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না ।
- মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও পুত্র কন্যার পুত্র কন্যা কোটা নির্বাচনের পূর্বে সংশ্লিষ্ট সকল সার্টিফিকেটের মূল কপি যাচাই করে সত্যতা সম্পর্কে নিশ্চিত করা হবে এবং নিয়োগের পূর্বে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে ।
- চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং অগ্রিম কপি গ্রহণযোগ্য নয় । মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল সনদপত্রের মূল কপি দেখাতে হবে
- আবেদনকারীকে প্রকল্প পরিচালক " কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতিকরণ প্রকল্প" এর অনুকূলে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা , ১-৪৩৩১-০০০০-২০৩১ কোড নম্বরে বাংলাদেশ ব্যাংক / সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় ট্রেজারি চালান জমা দিয়ে চালান এর মূলকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ।
- অসম্পূর্ন বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ছাড়াই বাতিল বলে গণ্য হবে
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কেবলমাত্র ব্যবহারিক / মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে
- আবেদনকারীকে লিখিত বা ব্যবহারিক / মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ / ডিএ প্রদান করা হবে না ।
- প্রকল্পের মেয়াদ শেষে সংশ্লিষ্ট কর্মচারীর পদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং চাকরির অবসান হবে । এ জন্য আলাদাভাবে চাকুরিচ্যুত কোন নোটিশ বা পত্র দেওয়া হবে না ।
- কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি বিধিমালা অনুসরণ করা হবে ।
- নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধান প্রযোজ্য সকল বিধান অনুসরণ করা হবে ।
- নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।
এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।

Post a Comment