৭৯ টি শূন্যপদে বাংলাদেশ ফায়ার সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তএ। ফায়ার সার্ভিসে  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ । ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশিত । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে রাজস্বখাতভূক্ত নিম্নে বর্ণিত ৭৯ টি শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে উল্লেখিত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত বা আবেদনের আহ্বান করা হয়েছে ।
CIRCULAR টি পেতে নিচে যান।

এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।

পদের নামঃ ড্রাইভার 
পদ সংখ্যাঃ ৭
বেতনঃ ৯৭০০-২৩৪৯০ টাকা (বেতন স্কেল 2015 অনুযায়ী )
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাঃ 
  1. অষ্টম শ্রেণী পাস (পাশের সালের প্রযোজ্য অনুযায়ী )
  2. ভারী যানবাহন চালানো হয় চালনাই বৈধ ড্রাইভিং  লাইসেন্সধারী 
  3. শারীরিক যোগ্যতাঃ
    • উচ্চতাঃ ৫ ফুট ৪ ইঞ্চি ন্যূনতম  
    • বুকঃ ঃ৩২ ইঞ্চি ন্যূনতম  
    • ওজন ১১০ পাউন্ড ত্রুটিমুক্ত শারীরিক গঠন 
পদের নামঃ মাস্টার ড্রাইভার (মেরিন )
পদ সংখ্যাঃ ১
বেতনঃ ৯৭০০-২৩৪৯০ টাকা (বেতন স্কেল 2015 অনুযায়ী )
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে ।
 
আবেদনের নিয়মাবলীঃ
 
১। নির্ধারিত ফরমে কম্পিউটার কম্পোজ করে প্রার্থিতার স্বাক্ষরযুক্ত আবেদনপত্র দাখিল করবেন ।আবেদনের ফরম ও প্রবেশপত্রের নমুনা কপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট www.fireservice.gov.bd এ পাওয়া যাবে । 

২।আবেদনকারীর বয়স ০১ অক্টোবর 2020 তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে ।মুক্তিযোদ্ধা কোটার বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়স .৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য ।মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয় । বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না । বয়সের প্রমাণ হিসেবে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে । জন্ম সনদ গ্রহণযোগ্য হবে না 

৩। পূরণকৃত আবেদন ফরমের সাথে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙ্গিন ছবি এবং প্রবেশপত্রের সাথে ১ কপি রঙিন ছবি (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ) নির্দিষ্ট স্থানে সংযুক্ত করতে হবে ।

৪ । পরীক্ষার ফি বাবদ প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা (অফেরৎযোগ্য) মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ,ঢাকা এর অনুকূলে ১-৭৩৬১-০২০৩ কোড নম্বরে ট্রেজারী চালানের মাধ্যমে ( বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে ট্রেজারী শাখায় ) জমা করে ট্রেজারী চালানের মূলকপি (পোস্টকার্ড  অর্ডার ,ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার গ্রহণযোগ্য নয় ) এবং ড্রাইভার পদের প্রার্থীদের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের স্পষ্ট সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ।

৫। আবেদনকারী যে কোটায় আবেদন করবে তা আবেদন পত্রে উল্লেখ করতে হবে যেমনঃ এতিম, মুক্তিযোদ্ধা ,আনসার , ও ভিডিপি  ,ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী 

৬ ।এতিম প্রার্থীদে রেজিস্টার্ড এতিমখানার হতে হবে এবং এতিমখানার নিবাসী সনদপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত হতে হবে ।

৭। প্রার্থীগণকে পূরণকৃত আবেদনের ফরম ও প্রবেশপত্রের মূল কপি(ছবিসহ) পরীক্ষার ফি বাবদ জমাকৃত ট্রেজারি চালান এর মূলকপি , বৈধ ড্রাইভিং লাইসেন্স এর মূলকপি এবং জাতীয় পরিচয় পত্র সহ  ঢাকা , চট্টগ্রাম , ময়মনসিংহ ও রংপুর বিভাগের প্রার্থীগণ আগামী ০৭-১১-২০২০ তারিখ রোজ শনিবার সকাল ০৮ঃ০০ টায় এবং রাজশাহী ,খুলনা , বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীগণ আগামী ০৮-১১-২০২০ তারিখ রবিবার সকাল ০৮ঃ০০ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাঠ , পূর্বাচল , রূপগঞ্জ , নারায়ণগঞ্জ , ( কুড়িগ্রাম বিশ্বরোড হতে আনুমানিক ৬০ কিলোমিটার পূর্বদিকে , ৩০০ ফিট রাস্তা সংলগ্ন নীলা মার্কেটের বিপরীতে ) উপস্থিত হতে হবে । ড্রাইভিং লাইসেন্স  ও কাগজপত্র যাচাই সঠিক পাওয়া গেলে শারীরিক যোগ্যতা যাচাই ও গ্যারেজ টেস্ট পরীক্ষা গ্রহণ করা হবে । কেবল গ্যারেজ টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কে রোড টেস্টে অংশগ্রহণের অনুমতি পত্র প্রদান করা হবে এবং মাস্টার ড্রাইভার পদের প্রার্থীদের কাগজপত্র যাচাই সঠিক পাওয়া গেলে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান পত্র প্রদান করা হবে ।

৮। মৌখিক পরীক্ষার সময় আবেদন পত্রে উল্লেখিত সকল তথ্য প্রমাণের জন্য সনদপত্রের মূল কপি { ড্রাইভিং লাইসেন্স এর পদের প্রার্থীদের ক্ষেত্রে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ , বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয় পত্র পৌরসভার মেয়র/ কাউন্সিলর /ইউপি চেয়ারম্যান /সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ ও বৈবাহিক অবস্থার সনদ (ড্রাইভার পদের ক্ষেত্রে ) ,প্রার্থী মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা (প্রযোজ্য ক্ষেত্রে পুত্র-কন্যার পুত্র- কন্যা )  হিসেবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারী সম্পর্ক প্রমাণের জন্যত পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ ইউপি চেয়ারম্যান/ সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তিক প্রত্যয়ন পত্র এবং বিশেষ কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র }মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি  প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র সহ সকল প্রমান পত্রের ১ সেট ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে মৌখিক পরীক্ষার দিন জমা দিতে হবে । সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবী সম্বলিত সিল থাকতে হবে। 

৯। অস্পষ্ট /ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে । 

১০। সরকারি/ আধাসরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং তাদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য নয় ।

১১। কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে (স্থায়ী ঠিকানা ,দাখিলকৃত সনদপত্র  আবেদন পত্রে উল্লেখিত অন্যান্য তথ্য  , কোটা প্রমাণের তথ্যাদি ) চাকুরীতে নিয়োগ প্রাপ্ত হলে এবং পরবর্তীতে যেকোনো সময় প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করা হবে ।এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

১২। আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা আবেদন পত্রে উল্লেখ করতে হবে ।অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তার পদোন্নতি বা অন্য কোন প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না ।

১৩।  নিয়োগপ্রাপ্ত ডাক্তারি পরীক্ষার অযোগ্য ঘোষিত হলে / ডোপিং টেস্ট রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে । 

১৪। নিয়োগের ক্ষেত্রে চলমান সরকারি বিধি বিধান এবং নিয়োগ বিধি মোতাবেক সকল কোটা অনুসরণ পূর্বক নিয়োগ করা হবে । 

১৫ প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।

 ১৬। পদ সংখ্যা কমবেশি /আবেদনপত্র গ্রহণ বা বাতিল ও সংরক্ষণসহ নিয়োগ বিজ্ঞপ্তির যেকোনো অংশে পরিবর্তন , পরিবর্ধন ও সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে  । এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না।



এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।

Post a Comment

Previous Post Next Post