প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি । প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2020 প্রকাশিত । প্রকাশিত হল প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2020 । প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি । 


এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।

পদ সংখ্যা–৩২৫০০জন ।
বেদনের শুরুর তারিখ ২৫/১০/২০২০   
আবেদনের শেষ তারিখ ২৪/১১/২০২০

পদের নামঃ- সহকারি শিক্ষক ।
বেতনঃ- ১১০০০ - ২৬৫৯০ টাকা ।
শিক্ষাগত যোগ্যতাঃ- 
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের স্নাতক ডিগ্রি।
বয়সঃ- ২০/১০/২০ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং ২৫/০৩/২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৫/০৩/২০২০ তারিখে 32 বছর ) বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় । 

  1. আগ্রহী প্রার্থীগণেক অনলাইনে আবেদন করতে হবে । অনলাইনে আবেদন শুরুর তারিখ ২৫/১০/২০২০ সকাল ১০:৩০ হতে এবং আবেদন শেষ সময় ২৪/১১/২০২০ তারিখ রাত ১১ : ৫৯ মিনিট পর্যন্ত । প্রাক প্রাথমিক শ্রেণির জন্য রাজস্ব খাতে সৃষ্ট 'সহকারী শিক্ষক' পদে অস্থায়ীভাবে নিয়োগ হবে (পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি , খাগড়াছড়ি , বান্দরবান ব্যতীত ) । 
  2.  http:dpe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন Application form পূরণের নির্দেশনা পাওয়া যাবে । উক্ত নির্দেশনা অনুসরণ পূর্বক অনলাইনে Application form পূরণ করে Submit করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর User ID সহ Unpaid স্ট্যাটাস সম্পূর্ণ Draft Applicants Copy তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে । 
  3. আবেদন ফি জমাদানের পূর্বে Draft Applicants Copy একাধিকবার পড়ে প্রার্থিতার প্রদত্ত তথ্যের  যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন । কোন ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তির 3 নং অনুচ্ছেদ অনুসরণ করে নতুন করে Application form সঠিক তথ্য দিয়ে পূরণ পূর্বক নতুন প্রার্থীর User ID সম্পূর্ণ কপি প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে । 
  4. নির্ভুলভাবে পূরণকৃত Application form এর বিপরীতে প্রদত্ত User ID ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Draft Applicants Copy তে প্রদত্ত নির্দেশনা অনুসরণ পূর্বক যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এসএমএসের মাধ্যমে অফেরৎযোগ্য ১০০ টাকা আবেদন ফি এবং টেলিটক সার্ভিস চার্জ ১০ টাকা সহ মোট ১১০ টাকা পরিশোধ করতে হবে । 
  5. আবেদন ফি পরিশোধের পর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে আবেদনকারীকে User ID সহ একটি Password দেওয়া হবে । এরপরে http:dpe.teletalk.com.bd ওয়েবসাইটের Download Applicants Copy ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত User ID ও  Password  Submit করে স্ট্যাটাস সম্পূর্ণ Final Applicants Copy পাওয়া যাবে যা প্রিন্ট করে নিয়োগ প্রক্রিয়া শেষঅব্দি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে  ।
  6. পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থা চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারী কে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড লিংক প্রদান করা হবে যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার  প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন  । User ID এবং Password পুনরুদ্ধার এর প্রয়োজন হলে উক্ত লিংকে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে । 
  7. আবেদনকারী যে উপজেলা বা থানা আর স্থায়ী বাসিন্দা তার প্রার্থীতা উক্ত উপজেলা / থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রিত হবে ।
  8. সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী মেধাক্রমানুসারে নির্বাচিত প্রার্থীদের প্রথমে (উপজেলা বা থানা ) ভিত্তিক রাজস্ব খাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এর শূন্য পদ সমূহে পূরণ করা হবে' মেধা তালিকার অবশিষ্ট প্রার্থীদের জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষকের পদ সমূহ পূরণ করা হবে । 
  9. বিবাহিত মহিলা প্রার্থী আবেদন তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন তবে । এ দুটি স্থায়ী ঠিকানার মধে যে ঠিকানা আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা বা থানা থানা বিবেচিত হবে । 
  10. আবেদনে জেলা / থানা /উপজেলা ভুল করলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে । 
  11. আবেদনপত্রে পোষ্য কোটা উল্লেখ না করলে মৌখিক পরীক্ষার সময় পোষ্য কোটার সাপেক্ষে সনদ দাখিল করলেও তাকে পোষ্য কোটায় অন্তর্ভুক্ত করা হবে না ।
  12. সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 এর মধ্যে ব্যাখ্যা অনুযায়ী পোষ্য অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োজিত আছেন /ছিলেন এমন শিক্ষকের অবিবাহিত সন্তান শিক্ষকের উপর সম্পূর্ণ  রূপে নির্ভরশীল আসেন  বা   তিনি জীবিত থাকলে  থাকলে সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকতেন এবং শিক্ষকের বিধবা স্ত্রী বা স্বামী তালাক প্রাপ্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন বা তিনি জীবিত থাকলে অনুরূপভাবে নির্ভরশীল থাকতেন । মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের .২৫অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত তিনি পোষ্য ছিলেন মর্মে সংশ্লিষ্ট উপজেলা / থানা শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে । 
  13. আবেদনপত্রে পুরুষ প্রার্থী মহিলা কিংবা মহিলা প্রার্থী পুরুষ উল্লেখ করলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে ।
  14.  লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস (অথবা এসএমএস এর মাধ্যমে নিধারত হলে অনলাইনে ) দাখিল করতে হবেঃ
    •  অনলাইনে দাখিলকৃত আবেদন পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ।
    • শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল / সাময়িক সনদপত্র । 
    • নাগরিকত্ব সনদপত্র । 
    • জাতীয় পরিচয় পত্র বা জন্ম  নিবন্ধনের কপি ।
    • পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা বা থানা /শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্র ।
    •  সর্বোচ্চ বয়সসীমা 32 বছর ( মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের জন্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধার প্রয়োজনীয় কাগজপত্র এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের অনুকূলে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র 
    •  লিখিত পরীক্ষার প্রশপত্রের সত্যায়িত ফটোকপি 
  15. প্রার্থী সনদপত্র ও ছবি সত্যায়িতকারী কর্মকর্তা (০১-০৯ গ্রেডের গেজেটেড কর্মকর্তার স্বাক্ষরে নিচে নামসহ সিল থাকতে হবে ।
  16.  অনলাইনে আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে vas.query@teletalk.com.bd ইমেইল ঠিকানায় অথবা যেকোনো টেলিটক নম্বর হতে টেলিটক কাস্টমার কেয়ার 121 নম্বরে যোগাযোগ করা যাবে । এছাড়া http:dpe.teletalk.com.bd ওয়েবসাইটের help tab এ টেলিটকের নিকটস্থ কাস্টমার কেয়ার ঠিকানা সেন্টারের ঠিকানা পাওয়া যাবে । 


CIRCULAR টি পেতে নিচে যান।


এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।


আবেদনের নিয়মাবলী নিয়োগ সংক্রান্ত শর্তাবলী 

 
  1.  আগ্রহী প্রার্থীগণ http:dpe.teletalk.com.bd এই ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন ।ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশ মোতাবেক ফরম পূরণ করতে হবে।
  2. নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি-বিধান প্রতিপালিত হবে।
  3. আবেদনের সময়সীমাঃ
    •  অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 25/10/2020 সকাল 10:30 টা হতে
    •  অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 24/11/2020  ইং  11:59 টা পর্যন্ত
    •  উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন SUBMIT এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস (SMS) এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এসএমএসটা অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে করতে হবে।  
  4.  অনলাইনে আবেদনপত্রের প্রার্থিতার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০) PIXEL এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০) PIXEL স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB এর মধ্যে হতে হবে।
  5. অনলাইনে আবেদনপত্র পূরণ কৃত তথ্য যেহেতু পরবর্তী সময় সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই প্রণীত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
  6.  প্রার্থী অনলাইনে প্রকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
  7. এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান ঃ
    • অনলাইনে আবেদনপত্র (Application form) যথাযথভাবে পূরণ করে নির্দেশমতো ছবি এবং Signature আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবি সহ Application দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে  প্রার্থী একটি USER ID, ছবি এবং স্বাক্ষর যুক্ত একটি Application   কপি দেখতে পাবেন ।উক্ত Application কপি প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষন করবেন।Application এ তে একটি USER ID নম্বর দেওয়া থাকবে এবং USER ID নম্বর ব্যবহার করে পরবর্তী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন ( teletalk pre paide) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটা এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ১০০, টাকা টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ১০ টাকা মোট ১১০ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না ।
      • প্রথম SMS: DPE<SPACE>USER ID           Send to 16222 
      • Example: DPE ABCDEFG                           Send to 16222 
      •  Reply :MD MUZAHID, Tk 112 will be charged as application fee. Your PIN is 123456789.To pay fee Type DPE<SPACE>YES<SPACE>PIN     Send to 16222 
      •  SMS 2: DPE<SPACE>YES<SPACE>PIN     Send to 16222 
      •  Example: DPE YES 123456789     Send to 16222 
      • Reply: Congratulation MD MUZAHID, payment completed successfully for DPE FOR xxxxxxxxxx USER ID is (ABCDEF) and password (xxxxxxxx)
  8. প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে ।অনলাইনে আবেদনপত্র প্রাপ্তির প্রদত্ত মোবাইলফোন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি উক্ত নম্বরটা সার্বক্ষণিক সচল রাখা ,SMS দেখা  এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়।
  9. SMS এ USER ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার ,পদের নাম, ছবি , পরীক্ষার তারিখ সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী রঙিন প্রিন্ট ডাউনলোড  করে নিবেন ।প্রার্থী এই প্রবেশপত্র টি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
  10. প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কেবলমাত্র মৌখিক পরীক্ষায় পরীক্ষার জন্য নির্ধারিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক কপি সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং সকল সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে।
    •  ক) সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি।
    •  খ) চাকরির আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা ,নিজ জেলা ও জাতীয়তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/ কাউন্সিলর (নিজ জেলা) জাতীয়তা সনদপত্র মূল বা সত্যায়িত কপি।
    •  গ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
    • মুক্তিযোদ্ধার সন্তান সন্তানদের সন্তান কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধা শহীদ সম্পর্কিত বিষয় মেয়র-কাউন্সিলর ইউপি চেয়ারম্যান এর সনদপত্র সংযুক্ত করতে হবে।
    •  চ) ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
  11. শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ-নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন 
    • USER ID জানা থাকলে   DPE<SPACE>HELP<SPACE>USER<SPACE>USER ID     & SEND TO 16222 ,Example :  DPE HELP USER ABCDEF
    • PIN নাম্বার জানা থাকলে  DPE<SPACE>HELP<SPACE>PIN<SPACE>123456789       & SEND TO 16222 ,Example :  DNC HELP PIN 123456789 
  12. কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন সংশোধন ও পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।
  13. প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেয়া হবে না।
  14. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  15. সরকারি /আধা-সরকারি / স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ পূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনুমতি পত্র প্রদান করতে হবে .
  16. এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যেকোন পরিবর্তন (যদি থাকে ) অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে www.dpe.gov.bd পাওয়া যাবে
এই সাইটে আপনারা চাকরির সব নতুন খবর গুলো পেয়ে যাবেন। চাকরির
সার্কুলার(CIRCULAR) এবং এপ্লাই (APPLY) করার শতভাগ সত্য লিঙ্ক পাবেন ।এছাড়া কমেন্ট করার সুযোগও থাকছে ,যদি আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে তার রিপ্লাই সাথে সাথে পেয়ে যাবেন।এই সাইটে আপনারা বিনোদনের, খেলাধুলা, শিক্ষার এবং সমসাময়িক আলোচিত খবর গুলো পাবেন ।

Post a Comment

Previous Post Next Post